বুধবার, মার্চ ২৫, ২০২৬
Single Page Top Banner

শাহাদাতের মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ডোমখালী সমিতির বাজারে যুবদল নেতাদের ওপর হামলা, ‘

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালী সমিতির বাজারে যুবদলের দুই সদস্যের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় ১৬নং সাহেরখালী ইউনিয়ন যুবদলের সদস্য মহসিন ও রাশেল আহত হন। তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, কথিত মাদক সম্রাট শাহাদাতের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। শাহাদাত, মামুন, তারেক, সালা উদ্দিন ও আবদুর রহমানসহ কয়েকজন অতর্কিতভাবে হামলা চালিয়ে দুজনকে গুরুতর আহত করে। মিরসরাই আসনে নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করায় যুব সমাজ, বিএনপি,  যুবদল এবং ছাত্রদল বিভিন্ন স্থানে প্রশাসনের সহযোগী হয়ে  মাদকের   আস্তানায় হানা দিচ্ছে।  ব্যবস্যা টিকিয়ে রাখতে এ হামলা চালানো হয়েছে।   আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
এ বিষয়ে মিরসরাই থানা-র অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন, “ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত