শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
Single Page Top Banner

প্রধানমন্ত্রীর  চট্টগ্রাম সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সফরের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) বিকেলে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর আগমনের সম্ভাব্য প্রস্তুতিসমূহ পর্যালোচনা করেন। এরপর তিনি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক লাগোয়া পাইন্দং পেলাগাজী দিঘী মোড়ের সিএন্ডবি মাঠটি ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “সাম্প্রতিক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের পাশাপাশি ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, বন্যাকবলিত মানুষের দুঃখ-দুর্দশা সরাসরি দেখতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আগামী কিছু দিনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরের সম্ভাবনা রয়েছে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সফরসূচি চূড়ান্ত হয়নি, তবে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের জন্য প্রয়োজনীয় সকল প্রাথমিক প্রস্তুতি জেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করা হচ্ছে। যেসব উপজেলায় প্রধানমন্ত্রী যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ শুরু হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ।
এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ক্যাপশন: ছবি:- ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করেছেন, চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত