বুধবার, মার্চ ২৫, ২০২৬
Single Page Top Banner

জোরারগঞ্জে ৬৫ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সসহ সিরা নাইট ডিউটি চলাকালে স্থানীয় জনসাধারণের মাধ্যমে আটককৃত পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তাদের জোরারগঞ্জ থানাধীন ৮নং দুর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড রায়পুর এলাকার একটি ভাঙার দোকানের দক্ষিণ পাশে এসবিকে-১ ব্রিকস ফিল্ডের শ্রমিকদের থাকার ঘর থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ ইসমাইল হোসেন (৩৯), পিতা: শাহ আলম বাবুর্চি, মাতা: রহিমা বেগম, গ্রাম: পূর্ব দুর্গাপুর, আব্দুল বারেক সওদাগর বাড়ি, ৫নং ওয়ার্ড, ৮নং দুর্গাপুর ইউনিয়ন।
২. মোঃ সাইফুল ইসলাম (৩৬), পিতা: মৃত করিম উল্লাহ, মাতা: মৃত সামছুন্নাহার, গ্রাম: পূর্ব দুর্গাপুর, ৭নং ওয়ার্ড, মকছুদ ডিলার বাড়ি, ৮নং দুর্গাপুর ইউনিয়ন।
৩. মোঃ নজরুল ইসলাম শিবলু (২৮), পিতা: তাজুল ইসলাম, মাতা: লায়লা বেগম, গ্রাম: পূর্ব দুর্গাপুর, ৫নং ওয়ার্ড, তাজুল সওদাগর বাড়ি, ৮নং দুর্গাপুর ইউনিয়ন।
৪. মোঃ জিয়াউর রহমান মুন্সি (২৬), পিতা: মোঃ ইউসুফ, মাতা: মৃত লায়লা বেগম, গ্রাম: রায়পুর, গুজা মিস্ত্রী বাড়ি, ৪নং ওয়ার্ড, ৮নং দুর্গাপুর ইউনিয়ন।
৫. মোঃ হুমায়ুন কবির (৩৫), পিতা: মোঃ সবুজ মিয়া, মাতা: মোছাঃ সাজেদা আক্তার, গ্রাম: রায়পুর, ৪নং ওয়ার্ড, মনসুর আহমদ বাড়ি, ৮নং দুর্গাপুর ইউনিয়ন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান তাদের সবার থানা জোরারগঞ্জ, জেলা চট্টগ্রাম বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত