উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটে হাফেজ সমাপনী ছাত্রদের সম্মাননা অনুষ্ঠান ‘দস্তারে ফজিলত ২০২৬’ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাফেজদের মাথায় সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইমাম ও খতিব, ঢাকা নিউ মার্কেট জামে মসজিদের হযরত মাওলানা মুহিব্বুল্লাহ। প্রধান মেহমান ছিলেন ঐতিহাসিক মিঠাছড়া বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা কারী ইব্রাহিম আল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, মিরসরাই উপজেলার প্রতিনিধি হাফেজ মাওলানা ফজলুল করিম এবং দারুল আরকাম তালিমুল কুরআন একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারইয়ারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, কাতার প্রবাসী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিএসআরএম কোম্পানির সেলস ম্যানেজার সাইফুর রহমানসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, কুরআনের হাফেজরা সমাজের সম্পদ। সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে মাদরাসাতুল মাদীনাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বারইয়ারহাট মাদরাসাতুল মাদীনাহ’র ‘দস্তারে ফজিলত ২০২৬’ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬
- ১ বন্ধু মহল ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে মিরসরাইয়ে রমজানের ইফতার উপহার বিতরণ শুরু
- ২ কিশোরীকে ধর্ষণের পরবর্তী হত্যা, অভিযুক্ত আটক
- ৩ সন্তানের আশা পুরণ হলো আমেনার: ঘর আলোকিত করে এলো যমজ সন্তান
- ৪ কুতুপালংয়ে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ : জামায়াত নেতাসহ নিহত ৩
- ৫ চাইল্ড কেয়ার বাংলাদেশ’র নতুন কমিটি গঠন সভাপতি মিরাজ উদ্দীন, সম্পাদক আরিফুল ইসলাম ইমন
- ১ জোরারগঞ্জে ৬০ লিটার চোলাইমদ ও বিদেশি মদসহ আটক ১
- ২ রমজান উপলক্ষে বারইয়ারহাট বাজারে স্বাস্থ্য সচেতনতামূলক পরিদর্শন
- ৩ চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের এমপি নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত
- ৪ নির্বাচনের ১৩দিন পরও মিরসরাই আসনে ঝুলছে পোস্টার-ব্যানার
- ৫ শাহাদাতের মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ডোমখালী সমিতির বাজারে যুবদল নেতাদের ওপর হামলা, ‘


