চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, মিরসরাইবাসীর প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন ও সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনারসহ স্থানীয় বিএনপি যুবদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বারইয়ারহাটে এমপি নুরুল আমিনকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৩
- ১ জোরারগঞ্জে ৬০ লিটার চোলাইমদ ও বিদেশি মদসহ আটক ১
- ২ রমজান উপলক্ষে বারইয়ারহাট বাজারে স্বাস্থ্য সচেতনতামূলক পরিদর্শন
- ৩ চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের এমপি নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত
- ৪ নির্বাচনের ১৩দিন পরও মিরসরাই আসনে ঝুলছে পোস্টার-ব্যানার
- ৫ শাহাদাতের মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ডোমখালী সমিতির বাজারে যুবদল নেতাদের ওপর হামলা, ‘


