বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Single Page Top Banner

বিএনপি প্রার্থী নুরুল আমিনের মামলা ৩৮টি: নেই কোন ব্যাংক ঋন ‎

নিজস্ব প্রতিবেদক
চট্রগ্রাম ১ মিরসরাই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন  চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান  নুরুল আমিন। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামার তথ্য মতে

‎নুরুল আমিনের বিরুদ্ধে  বিগত সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করার কারণে ৩৮টি রাজনৈতিক মামলা হয়েছে। এই ৩৮টি মামলার মধ্যে ১৯টি মামলায় তিনি খালাস পান। আরো ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

‎গত ২৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার পর নুরুল আমিন তার হলফনামায় নিজের সম্পত্তি ও আর্থিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। বিএনপি প্রার্থী নুরুল আমিনের হলফনামা থেকে পাওয়া তথ্য মতে তার বার্ষিক আয় ২৩ লাখ ২৫ হাজার টাকা। উনার সম্পদ

‎রয়েছে ১ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৫০০ টাকার। ব্যবসা থেকে আয় দেখিয়েছেন ১৯ লাখ টাকা। ভাড়া পান ৩লাখ ৭৫হাজার, কৃষি থেকে ৫০হাজার টাকা।   আসবাব পত্রের মূল্য দেখিয়েছেন  সোফা ১লাখ,আলমিরা ৬০ হাজার,খাট ১লাখ ২০ হাজার,টেবিল ২০হাজার,আলনা ৩০হাজার, ওয়ারড্রব ৫০হাজার,ডাইনিং টেবিল ৬০হাজার টাকা।

‎কৃষি জমি ১৪০.৮৫ শতক অর্জনকালীন মূল্য ২৫লাখ৮হাজার টাকা,অকৃষি জমি ৭৯.০৬৬ শতকঅর্জনকালীন মূল্য ২১লাখ ১হাজার টাকা। বাড়ি ১টি ২হাজার বর্গফুট অর্থিক মূল্য ৪৫ লাখ টাকা।

‎।  হলফনামায় নুরুল আমিন উল্লেখ করেছেন তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহীতা নন। তার হাতে নগদ রয়েছে ১০ লাখ ৭৬ হাজার টাকা, তার প্রতিষ্ঠান এ সি এম এন্টারপ্রাইজ পূবালী ব্যাংকের হিসাবে রয়েছে ১৯০০০ হাজার, পূবালী ব্যাংকের ব্যক্তিগত হিসাবে রয়েছে ১০০০০টাকা।  উপহারপ্রাপ্ত প্রাপ্ত ২০ তোলা স্বর্ণ রয়েছে। প্রতি তোলা ৫হাজার হিসেবে ২০ তোলা ১লাঘ টাকা।  স্ত্রীর নামে ১৫ তোলা স্বর্নকার রয়েছে ৫হাজার ৭শত টাকা দামে ৮৫ হাজার ৫শত টাকা। ইলেকট্রনিকস সামগ্রীর মধ্যে  টিভি ২০হাজার, ফ্রিজ ৫০হাজার, এসি ১লাখ টাকা,অন্যান্য ৮০হাজার টাকা।

‎ তিনি বা তার পরিবারে কোনো সদস্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি।

‎নুরুল আমিন তার ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তার সম্পদের পরিমাণ ১ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা উল্লেখ করেছেন। আয়কর রিটার্নে দেখানো আয় ২৩লাখ ২৫হাজার, প্রদত্ত আয়কর ৩লাখ ৩৮হাজার ৭শত ৫০টাকা, আয়ের উৎস প্রধান উৎস  ব্যবসা। ব্যবসা খাতে তার বার্ষিক আয় হয় ১৯ লাখ টাকা। বাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া থেকে আয় ৩ লাখ ৭৫ হাজার টাকা। কৃষিখাতে বার্ষিক আয় ৫০ হাজার টাকা। উনার কাছে নগদ টাকা রয়েছে ১০ লাখ ৭৬ হাজার টাকা। উপহার হিসেবে পাওনা স্বর্ণালংকার রয়েছে ২০ ভরি। স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে ২ হাজার বর্গফুট আয়তনের বাড়ির দাম ধরা হয়েছে ৮০ লাখ টাকা। তার বার্ষিক আয় ২৩ লাখ ২৫ হাজার টাকা।  তিনি ৩ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা আয়কর  প্রদান করেছেন।

‎মনোনয়ন দাখিলের সময় অনুযায়ী  ৫৭ বছর ১১ মাস ১৯ দিন বয়সী নুরুল আমিন ওসমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আবুল খায়ের এর পুত্র। স্ত্রী নুর নাহার গৃহিণী। তার অধিনস্থ ন্ত্রী ও ৪ ছেলে। এক ছেলে প্রবাসে ব্যবসা করেন।

‎নুরল আমিন চেয়ারম্যান জানান,  আমি ওয়ার্ড পর্যায় থেকে মানুষের সমর্থন নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার জীবনে কোন দুর্নীতি নেই, কোন ধরনের ঋর নেই। আমি মিরসরাই আসনে জনগণের স্বপ্নের সমৃদ্ধ মিরসরাই গড়তে মানুষের ভালোবাসা চাই, দোয়া চাই।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত