বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Single Page Top Banner

মিরসরাই প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
মিরসরাই প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ জানুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।
 প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন  মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন এবং মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. মীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটু, সমাজসেবক রহমত উল্লাহ, শাখাওয়াত হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,  মিরসরাই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন।
বক্তারা বলেন, আমরা গণমাধ্যমের কল্যানে সঠিক তথ্য জানতে পারি। পাশাপাশি  মিরসরাই প্রেসক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন এবং সমৃদ্ধ মিরসরাই গড়তে সমস্যা এবং সম্ভাবনা গুলো বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ সংগঠনের ঐক্য, পেশাদারিত্ব মিরসরাইকে এগিয়ে নিতে ভুমিকা রাখবেন  বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত