বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Single Page Top Banner

মুখোশ পরিহিত দুই যুবকের অগ্নিসংযোগে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
 মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ মেহেদী নগরে মুখোশ পরিহিত দুই যুবকের অগ্নিসংযোগে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজ ভোর আনুমানিক ৪টার দিকে দক্ষিণ মেহেদী নগরের আবুল কালাম মেস্ত্রী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘুমন্ত অবস্থায় হঠাৎ আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মুখোশ পরিহিত দুই যুবককে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যেতে দেখা যায়। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে।
ঘটনার বিষয়ে জোরারগঞ্জ  থানা পুলিশ জানান,  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অগ্নিসংযোগের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত