বুধবার, মার্চ ২৫, ২০২৬
Single Page Top Banner

বন্ধু মহল ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে মিরসরাইয়ে রমজানের ইফতার উপহার বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক

রমজান উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বন্ধু মহল ইসলামী ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বামুন সুন্দর দারোগার হাট এলাকায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে

মিরসরাইয়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।

পরে সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন।
ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলাউদ্দিন আল মারুফ, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল শামিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বাবলু, যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি শাহানুর আলী রুবেল, ধর্ম সম্পাদক ওমর ফারুক, সদস্য তারেকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত