শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
Single Page Top Banner

মিরসরাইয়ে মদ ঢেলে গোসলের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরবার টিলা এলাকায় মদ ঢেলে দুই মাদক ব্যবসায়ীকে গোসল করানোর ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনায সোশ্যাল মিডিয়ায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

বৃহষ্পতিবার রাত ১২টায় জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামের ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করা হয়।
চোলাই মদ সহ আটক ব্যক্তিটি হলেন আমান উল্লাহ এবং আনোয়ার হোসেন । তারা দরবার টিলা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমান উল্লাহ এবং আনোয়ার হোসেন এই দুই ব্যক্তি এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সম্প্রতি এলাকাবাসী তাদের হাতেনাতে মদসহ আটক করে। এ সময় ক্ষুব্ধ জনতা তাদের মদ দিয়ে গোসল করিয়ে দেয়। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর প্রশাসন ও এলাকাবাসী সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে মাদকসেবী ও কারবারিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করার ঘটনাও ঘটছে।
জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে নুরুল আমিন এমপির জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নবনির্বাচিত এমপির প্রতিশ্রুতি অনুযায়ী মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতা করছি।”
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতা পাচ্ছে পুলিশ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত