বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Single Page Top Banner

জোরারগঞ্জ বাজারে রমজান উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

অভিযানে মোট ৪টি মামলায় ৪ জনকে অভিযুক্ত করে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কোনো কারাদণ্ড দেওয়া হয়নি। বাজারের কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স ব্যতিরেকে ও অনুমোদনহীন মোড়কে পণ্য উৎপাদনের দায়ে বি এস টি আই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জোরারগঞ্জ বাজারের এক স্থানীয় বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআই কর্তৃক প্রসিকিউশন প্রদান করা হয়।
মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, বাজার মনিটরিং অব্যাহত থাকবে।  অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।  রমজান মাসকে সামনে রেখে পরিমিত মুনাফায় ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শনের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ বিভাগ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত