চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজার ও মিরসরাই বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) এ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।
অভিযানে মোট ১২টি মামলা দায়ের করা হয় এবং ১২ জন ব্যবসায়ীকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করায় ৮টি মামলায় সর্বমোট ৯ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তবে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
অভিযানকালে ব্যবসায়ীদের রমজান মাসে পরিমিত মুনাফায় ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানোর জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, বারইয়ারহাট পৌরসভার প্রতিনিধি ও পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।


