বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Single Page Top Banner

চাইল্ড কেয়ার বাংলাদেশ’র নতুন কমিটি গঠন সভাপতি মিরাজ উদ্দীন, সম্পাদক আরিফুল ইসলাম ইমন

নিজস্ব প্রতিবেদক

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চাইল্ড কেয়ার বাংলাদেশ-এর ২০২৬-২০২৭ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মিরাজ উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম ইমন।


নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: আব্দুল্লাহ আল নোমান
সহ সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আল ইমরান
সাংগঠনিক সম্পাদক: সাদিয়া হায়দার
সহ-সাংগঠনিক সম্পাদক: আইয়ুব
অর্থ সম্পাদক: ইমাম সম্রাট
দপ্তর সম্পাদক: শাহরিয়ার আবির
প্রচার সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: অপু
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন—
মো. রিয়াজ, মাসুমা জেবিন ও শিউলী ত্রিপুরা।
সংগঠনের সভাপতি মিরাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইমন জানান, ২০২১ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিশেষ করে ঈদে নতুন পোশাক বিতরণ, শীতবস্ত্র প্রদান, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়মিতভাবে পালন করা হচ্ছে।
তারা বলেন, ভবিষ্যতেও এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সমাজের বিত্তবান ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত