বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Single Page Top Banner

মিরসরাইয়ে শিবির নেতার ৪০টি ছাগল লুট

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশনের পূর্বপাশে অবস্থিত আল বারাকা এগ্রো খামার থেকে ৪০টি ছাগল লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খামারের মালিক সাবেক শিবির নেতা আবু হেনা কায়সার জানান, ১২ থেকে ১৩ জন মুখোশধারী দুর্বৃত্ত খামারে প্রবেশ করে। তারা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। পরে খামারের প্রহরীকে জোরপূর্বক ৪০টি ছাগলসহ একটি পিকআপে তুলে নেয়। রেললাইন পার হওয়ার পর প্রহরীকে ছেড়ে দিয়ে ছাগলগুলো নিয়ে পালিয়ে যায়।
এ সময় খামারের কর্মচারী নুরুল আফছারকে চোখ বেঁধে রাখা হয়। দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরা ও কিছু খাদ্যের বস্তাও নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। আবুহেনা কায়সার অভিযোগ করেন তার ডোমখালী মাছের প্রকল্পে মাছ লুটের জন্য রাতে ফাকা ফায়ার দিয়ে আতংক সৃষ্টি করা হয়েছে। হয়তো একি চক্র একাজ করতে পারে। তিনি দ্রুত প্রশাসনকে তাদের চিহ্নিত করে বিচারের দাবি জানান। খামার মালিক আবু হেনা কায়সার জানান, আসন্ন কোরবানি উপলক্ষে বিক্রির জন্য ছাগলগুলো প্রস্তুত করা হচ্ছিল। প্রতিটি ছাগলের মূল্য ১২ থেকে ১৩ হাজার টাকা হিসেবে ৪০টি ছাগলের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। তিনি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
নিজামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত