মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং সেবা পেয়েছেন প্রায় এক হাজার মানুষ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার জোরারগঞ্জ তাজমহল মসজিদ সংলগ্ন জেএম–থ্রী অ্যাপার্টমেন্টের হাজী বাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিংয়ের ব্যবস্থা রাখা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর সার্বিক ব্যবস্থাপনায় এবং সংগঠনের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক লায়ন মাজহার উল্লাহ মিয়ার সৌজন্যে ক্যাম্পটি পরিচালিত হয়।
এতে লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক এবং কমফোর্ট হাসপাতালের প্যাথলজিস্টরা সেবাদানে অংশ নেন। দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ সেবা গ্রহণ করেন। আয়োজকদের এমন উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।


